চাঁদপুরে মোট ভোটার সাড়ে ২১ লাখ, অর্ধেকের বেশি নারী
২৫ মে, ২০২৬ ১০:৫৮ পূর্বাহ্ন

  

চাঁদপুরে মোট ভোটার সাড়ে ২১ লাখ, অর্ধেকের বেশি নারী

নিউজ এডিটর
২৮-১১-২০২৩ ০৩:০৮ অপরাহ্ন
চাঁদপুরে মোট ভোটার সাড়ে ২১ লাখ, অর্ধেকের বেশি নারী

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর জেলায় মোট ভোটার সংখ্যা সাড়ে ২১ লাখ ছাড়িয়েছে। এর সঙ্গে বেড়েছে নারী ভোটার। এই সকল ভোটারদের ভোটকেন্দ্রে আনতে নানা কর্মপরিকল্পনা রয়েছে নির্বাচন কার্যালয়ের।

মঙ্গলবার (২৮ নভেম্বর) জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল হোসেন এ সব তথ্য জানান।

জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, চাঁদপুরের ৮ উপজেলায় সংসদীয় আসন ৫টি। যেখানে সর্বশেষ হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী ভোটার সংখ্যা ২১ লাখ ৫৬ হাজার ৬০৯ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১০ লাখ ৪৪ হাজার ৩২ জন এবং মহিলা ভোটার সংখ্যা ১১ লাখ ১২ হাজার ৫৭৭ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৬ জন।

এ বিষয়ে চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল হোসেন বলেন, এখানে ৮টি উপজেলার মধ্যে কচুয়া উপজেলা চাঁদপুর-১ এবং ফরিদগঞ্জ উপজেলা চাঁদপুর-৪ আসন। এ ছাড়া চাঁদপুর সদর ও হাইমচর উপজেলা মিলে চাঁদপুর-৩, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা মিলে চাঁদপুর-৫ এবং মতলব উত্তর উপজেলা ও দক্ষিণ উপজেলা মিলে চাঁদপুর-২ আসন।

তিনি বলেন, ‘নির্বাচনে সুন্দরভাবে অনুষ্ঠানে ভোটার উপস্থিতি বাড়াতে আমাদের ব্যাপক কর্মপরিকল্পনা রয়েছে, যা বাস্তবায়নে কাজ চলছে।’


নিউজ এডিটর ২৮-১১-২০২৩ ০৩:০৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 180 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া