শিরোনামঃ
এমএ শাকুর, বিশেষ প্রতিনিধি ২৯-১১-২০২৩ ০৩:৫১ অপরাহ্ন |
বুধবার (২৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
সংসদ সদস্যরা পদত্যাগ না করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারবেন না বলে গতকাল মঙ্গলবার জানিয়েছিলেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহীতে নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে আয়োজিত প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেছিলেন।
সাংবাদিকেরা নির্বাচন কমিশনারের কাছে জানতে চান, অনেক সংসদ সদস্য রয়েছেন, যাঁরা আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র নিচ্ছেন আবার দল সেখানে অন্য প্রার্থী দিচ্ছে। সে ক্ষেত্রে সংসদ সদস্যের মধ্যে যাঁরা স্বতন্ত্র প্রার্থী হতে চান, তাঁদের পদত্যাগ করতে হবে কি না?
জবাবে ইসি রাশেদা সুলতানা বলেন, ‘আপনারা সবাই জানেন, সংসদ সদস্যরা পদে থেকে (ভোট) করতে পারবেন না, যদি ওনারা স্বতন্ত্র হিসেবে করতে চান, তাহলে অবশ্যই ওনাদের পদত্যাগ করতে হবে—এটা হলো আইনের কথা।’
তবে ইসির সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়েছে, বিভিন্ন গণমাধ্যমে এই মর্মে সংবাদ প্রকাশিত হয়েছে, কোনো দলীয় সংসদ সদস্য নির্দলীয়ভাবে বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে হলে তাঁকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করতে হবে।
তবে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে হলে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ১ শতাংশ ভোটারের সমর্থনসংবলিত স্বাক্ষরযুক্ত তালিকা মনোনয়নপত্রের সহিত সংযুক্ত করতে হবে। তবে কোনো স্বতন্ত্র প্রার্থী ইতিপূর্বে জাতীয় সংসদের কোনো নির্বাচনে সদস্য নির্বাচিত হয়ে থাকলে ওই তালিকা দেওয়ার প্রয়োজন হবে না।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া