শিরোনামঃ
নিউজ এডিটর ২৯-১১-২০২৩ ০৯:২১ অপরাহ্ন |
চাঁদপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেছেন,অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের যে কোন পদক্ষেপ বাস্তবায়নে চাঁদপুর জেলা পুলিশ বদ্ধপরিকর।
তিনি মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন- ২০২৪ উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় এ কথা বলেন।
জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল হোসেন।
পুলিশ সুপার আরো বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে চাঁদপুর জেলা পুলিশ সর্বদা সচেষ্ট থাকবে।
তিনি বলেন, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনের দিকনির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় এবং আইনানুগ সকল পদক্ষেপ বাস্তবায়নে সম্পূর্ণ পেশাদারীত্ব বজায় রেখে দায়িত্ব পালন করবে চাঁদপুর জেলা পুলিশ।
এসময় চাঁদপুর নির্বাচন কর্মকর্তা, সকল উপজেলা নির্বাহী অফিসার বৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জ বৃন্দ, ডিআইও-১, ডিএসবি, চাঁদপুর সহ জেলা নির্বাচন কমিশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।<
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া