চাঁদপুর হাজীগঞ্জে ডাবল মার্ডার মামলার পলাতক আসামি গ্রেপ্তার
০৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:৩৩ অপরাহ্ন

  

চাঁদপুর হাজীগঞ্জে ডাবল মার্ডার মামলার পলাতক আসামি গ্রেপ্তার

নিউজ এডিটর
২৯-১১-২০২৩ ০৯:২৮ অপরাহ্ন
চাঁদপুর হাজীগঞ্জে ডাবল মার্ডার মামলার পলাতক আসামি গ্রেপ্তার
চাঁদপুর জেলার হাজীগঞ্জ এলাকায় চাঞ্চল্যকর ডাবল মার্ডার মামলার পলাতক আসামি কাউছার’কে রাজধানীর তেজগাঁও এলাকা হতে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।
 
মঙ্গলবার (২৮ নভেম্বর) গভীর রাতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার তেজগাঁও থানাধীন তেজতুনিপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে। 
 
র‌্যাবের প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, উক্ত অভিযানে চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার মামলা নং-১০, ধারাঃ ৩০২/৩৮০/৩৪ দন্ডবিধি; চুরির উদ্দেশ্যে ভিকটিম উত্তম চন্দ্র বর্মণ (৬৮) ও কাজলী রানী বর্মণ (৫৮)’কে হাত, পা ও মুখ বেধে হত্যা মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি মোঃ কাউসার (৩২), পিতা-মৃত আতিকুর রহমান, সাং-এন্নাতলী, থানা-হাজীগঞ্জ, জেলা-চাঁদপুর’কে গ্রেপ্তার করা হয়।
        

নিউজ এডিটর ২৯-১১-২০২৩ ০৯:২৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 166 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া