চাঁদপুর-১: মনোনয়নপত্র জমা দিলেন গোলাম হোসেন
২২ জুন, ২০২৬ ০৮:৫০ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

চাঁদপুর-১: মনোনয়নপত্র জমা দিলেন গোলাম হোসেন

নিউজ এডিটর
৩০-১১-২০২৩ ১২:৩৬ অপরাহ্ন
চাঁদপুর-১: মনোনয়নপত্র জমা দিলেন গোলাম হোসেন
চাঁদপুর-১ (কচুয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান গোলাম হোসেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে কচুয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হাসান এর নিকট তিনি মনোনয়নপত্র জমা দেন।

কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি শাহজাহান শিশির, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল জব্বার বাহার, জেলা পরিষদ সাবেক সদস্য মো. জোবায়ের, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন সবুজ এ সময় উপস্থিত ছিলেন।

এই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন বর্তমান সাংসদ ড. মহীউদ্দীন খান আলমগীর, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ ও স্থানীয় আওয়ামী লীগ নেতা গোলাম হোসেন। এরমধ্যে আওয়ামী লীগ থেকে নৌকা মার্কার মনোনয়ন পান ড. সেলিম মাহমুদ।


নিউজ এডিটর ৩০-১১-২০২৩ ১২:৩৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 218 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া