চাঁদপুর -৩ মনোনয়নপত্র জমা দিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি
২২ জুন, ২০২৬ ০৯:০০ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

চাঁদপুর -৩ মনোনয়নপত্র জমা দিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি

নিউজ এডিটর
৩০-১১-২০২৩ ০২:১৪ অপরাহ্ন
চাঁদপুর -৩ মনোনয়নপত্র জমা দিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসানের নিকট তিনি মনোনয়নপত্র জমা দেন।

চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. ইউসুফ গাজী, সহ-সভাপতি ও মন্ত্রীর বড় ভাই ডাক্তার জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা মাসুদা নুর খান এ সময় উপস্থিত ছিলেন।

এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, এদেশের যত বড় বড় উন্নয়ন ও অর্জন তা আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে। বর্তমান সরকারের আমলে দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। যার সুফল এখন দেশের সকল জনগণ পাচ্ছে।

দীপু মনি বলেন, যারা আগুন সন্ত্রাস করে, মানুষকে পুড়িয়ে মারে, তাদের সাথে এ দেশের জনগণ নেই। দেশের জনগণ শান্তি ও উন্নয়নের পক্ষে। তাই উন্নয়নের মার্কা নৌকার সাথেই এদেশের জনগণ থাকবে। শান্তিপূর্ণভাবে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমি দৃঢ় বিশ্বাস করি।


নিউজ এডিটর ৩০-১১-২০২৩ ০২:১৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 201 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া