ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন চাঁদপুর-১ আসনের নৌকার মাঝি ড. সেলিম মাহমুদ
২২ জুন, ২০২৬ ০৯:০২ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন চাঁদপুর-১ আসনের নৌকার মাঝি ড. সেলিম মাহমুদ

আহসান হাবীব সুমন, কচুয়া প্রতিনিধি
৩০-১১-২০২৩ ০৬:২৫ অপরাহ্ন
ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন চাঁদপুর-১ আসনের নৌকার মাঝি ড. সেলিম মাহমুদ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের -১ কচুয়া আসনে আওয়ামী লীগের নৌকা প্রতিকে মনোনীত হওয়ায় এ ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা দিয়েছেন নেতাকর্মী ও জনসাধারণ।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে ঢাকা থেকে কচুয়ায় মনোনয়ন পত্র জমা দেয়ার উদ্দেশ্যে এসে পৌঁছান আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড.সেলিম মাহমুদ।

এ সময় কচুয়া -গৌরিপুর সড়কের বিভিন্ন স্থানে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। এরপরে দুপুর বেলায় সেলিম মাহমুদ নেতাকর্মী সমর্থক নিয়ে নির্বাচনী আচরণবিধি মেনে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নিবার্হী অফিসার মো.ইকবাল হাসানের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ড.সেলিম মাহমুদকে দেখে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে নিবাচনী আমেজ উৎসাহ বাঁধভাঙা উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

মনোনয়ন পত্র জমা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে নৌকার প্রার্থী ড.সেলিম মাহমুদ বলেন, ‘আপনাদের নিরলস পরিশ্রম ও ভালোবাসায় সিক্ত আমি। কোনোদিন টাকা পয়সা অর্থ-বিত্তের পিছনে আমি ঘুরে বেড়াই নি। রিক্ত-সিক্ত অবস্থায় জননেত্রী শেখ হাসিনা আমার কাছে নৌকা প্রতীক উপহার দিয়েছেন। আমি সেই রিক্ত হাত নিয়েই আপনাদের কাছে এসেছি। আপনারা সবাই আমার জন্য দোয়া ও আর্শীবাদ করবেন, সেই সাথে আগামী ৭ জানুয়ারি নির্বাচনে সবাই ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে এই আসনটি উপহার দিয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

এসময় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আইয়ুব আলী পাটওয়ারী,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেব, ঢাকা শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি জিএম আতিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, কচুয়া উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলমসহ উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আহসান হাবীব সুমন, কচুয়া প্রতিনিধি ৩০-১১-২০২৩ ০৬:২৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 279 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া