ফরিদগঞ্জে মনোনয়নপত্র দাখিল করলেন আওয়ামীলীগ প্রার্থী মুহম্মদ শফিকুর রহমান এমপি
২২ জুন, ২০২৬ ০৯:০৪ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

ফরিদগঞ্জে মনোনয়নপত্র দাখিল করলেন আওয়ামীলীগ প্রার্থী মুহম্মদ শফিকুর রহমান এমপি

ব্যুরো প্রধান, ফরিদ্গঞ্জ
৩০-১১-২০২৩ ১০:১৮ অপরাহ্ন
ফরিদগঞ্জে মনোনয়নপত্র দাখিল করলেন আওয়ামীলীগ প্রার্থী মুহম্মদ শফিকুর রহমান এমপি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে বিশাল শোভাযাত্রা করে নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামীলীগ প্রার্থী বিশিষ্ট সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান এমপি। বৃহষ্পতিবার (৩০নভেম্দুবর)দুপুরে কয়েকশত মোটর সাইকেল ও গাড়ীবহর নিয়ে চাঁদপুরে যান। সেখানে চাঁদপুর জেলা প্রশাসকের দপ্তরে মনোনয়নপত্র দাখিল করেন। পরে পুনরায় শো-ডাউন করে ফরিদগঞ্জে আসেন। বিকালে সহকারি রিটানিং অফিসার ও উপজেলা নিবার্হী কর্মকর্তা মৌলি মণ্ডলের কাছে আবারো মনোনয়নপত্র জমা দেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, বীরমুক্তিযোদ্ধা আলী হোসেন ভূইয়া, আওয়ামীলীগ নেতা খাজে আহমেদ মজুমদার,উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নাজমুন নাহার অন, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন , যুগ্মআহ্বায়ক হেলল উদ্দিন প্রমুখ।

ব্যুরো প্রধান, ফরিদ্গঞ্জ ৩০-১১-২০২৩ ১০:১৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 214 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া