শিরোনামঃ
রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি ৩০-১১-২০২৩ ১০:৪২ অপরাহ্ন |
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার(৩০ নভেম্বর ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন চত্বরে উপজেলার ৫ হাজার ৬শ’ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বীথি রাণী দাস, সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. সালাউদ্দিন’সহ উপ-সহকারি কৃষি কর্মকর্তাবৃন্দ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ কার্যক্রমের আওতায় ২ হাজার ৩শ’ জন হাইব্রিড জাত ধান চাষির মধ্যে প্রত্যেককে ২ কেজি করে এবং ৩ হাজার ৩শ’ জনকে উফসী ধান চাষির মধ্যে প্রত্যেককে ১০ কেজি করে বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া