উপজেলা প্রেসক্লাব: হাইমচরের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
১৯ জুন, ২০২৬ ০১:২৭ অপরাহ্ন

  

   শিরোনামঃ

উপজেলা প্রেসক্লাব: হাইমচরের নির্বাচন পরিচালনা কমিটি গঠন

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি
০১-১২-২০২৩ ০৭:০০ অপরাহ্ন
উপজেলা প্রেসক্লাব: হাইমচরের নির্বাচন পরিচালনা কমিটি গঠন

উপজেলা প্রেসক্লাব, হাইমচর এর কার্যকরী কমিটির মেয়াদ শেষ হওয়ায় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। আহ্বায়ক জিএম জহির,যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর শিকদার ও সদস্য সচিব সাহেদ হোসেন দিপু।

শুক্রবার (১ ডিসেম্বর) বিকেলে উপজেলা প্রেসক্লাব, হাইমচর এর প্রতিষ্ঠাতা পরিষদের একটি আলোচনা সভায় কার্যকরী কমিটির মেয়াদ শেষ হওয়ায় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। এতে আহ্বায়ক জিএম জহির, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর শিকদার ও সদস্য সচিব সাহেদ হোসেন দিপু করা হয়েছে। কার্যকরী কমিটি না হওয়া পর্যন্ত এই কমিটি বহাল রাখা হবে বলে জানিয়েছেন প্রেসক্লাব প্রতিষ্ঠাতা পরিষদ।

নির্বাচন কমিটির আহবায়ক জিএম জহির জানান, উপজেলা প্রেসক্লাব হাইমচর এর কার্যকরী কমিটির মেয়াদ শেষ হবে এই ডিসেম্বর মাসের ৫ তারিখে।

নতুন কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে প্রতিষ্ঠাতা পরিষদ নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছেন। কমিটিতে আমাকে আহ্বায়ক হিসেবে মনোনীত করেছেন। কিছুদিনের মধ্যেই আমরা প্রেসক্লাবের নতুন কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করব। আমরা আজ সুষ্ঠু ও সুন্দরভাবে উৎসবমুখর পরিবেশে প্রেসক্লাবের সদস্যদের নির্বাচনের মাধ্যমে একটি নতুন কমিটি গঠন করবো।


জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ০১-১২-২০২৩ ০৭:০০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 300 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া