শিরোনামঃ
রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি ০৩-১২-২০২৩ ১২:২০ পূর্বাহ্ন |
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে আজ রবিবার (৩ ডিসেম্বর) ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। যার প্রভাবে আগামী বুধবার সারা দেশে কমবেশি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (২ ডিসেম্বর) দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী সোমবার (৪ ডিসেম্বর) পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পরে পাঁচ দিনের আবহাওয়া পরিবর্তন হয়ে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত বাড়ার আশঙ্কা আছে।
আরও বলা হয়েছে, নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। যা ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেবে। গতিপথ অনুযায়ী এটি বাংলাদেশের পরিবর্তে ভারতের হারিয়ানা অঞ্চলে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড় না হলেও দেশে এর কিছুটা প্রভাব পড়বে।
আবহাওয়া অফিস বলছে, আগামী বুধবার থেকে শুক্রবার পর্যন্ত সারা দেশে কমবেশি বৃষ্টি হবে। ভারী বৃষ্টিপাত হবে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে। তুলনামূলক কম বৃষ্টিপাত হবে উত্তরাঞ্চলে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, সোমবার (৪ ডিসেম্বর) পর্যন্ত সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। এ সময় দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় শেষ রাত থেকে সকাল পর্যন্ত হালকা কুয়াশা পড়তে পারে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া