হাজীগঞ্জে দুই গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ
০৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:৩৩ অপরাহ্ন

  

হাজীগঞ্জে দুই গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি
০৩-১২-২০২৩ ১২:২৮ অপরাহ্ন
হাজীগঞ্জে দুই গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ
হাজীগঞ্জে একদিনে দুই গৃহবধূর আত্মহত্যা হাজীগঞ্জে মিতু আক্তার (২১) ও শামীমা বেগম (৩৮) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

শুক্রবার (১ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নের সিহিরচোঁ গ্রামে ও রাজারগাঁও ইউনিয়নের পূর্ব রাজারগাঁও গ্রামে এ আত্মহননের ঘটনা ঘটে।

মিতু আক্তার কালচোঁ উত্তর ইউনিয়নের সিহিরচোঁ গ্রামের মালের বাড়ির সেনা সদস্য আবু সাঈদ মাসুমের স্ত্রী এবং অপর আত্মহননকারী শামীমা বেগম রাজারাগাঁও ইউনিয়নের পূর্ব রাজারগাঁও গ্রামের হাজী বাড়ির বাহরাইন প্রবাসী মো. ফারুক মোল্লার স্ত্রী।

পুলিশ মরদেহ দুইটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। মিতুর বাবার বাড়ির লোকজন দাবি করেন মিতুকে হত্যা করা হয়েছে। কারণ হিসাবে তারা বলেন, বিয়ের পর থেকেই মিতুর সাথে তার শশুর বাড়ির লোকজনের সম্পর্ক ভালো ছিলো না।

মিতুর শশুর আনোয়ার উল্যাহ্ মিতুর বাবার বাড়ির অভিযোগ অস্বীকার করেন।আবু সাঈদ মাসুম সেনাবাহিনীতে কর্মরত আছেন। তিনি ছুটিতে এসে গত এক সপ্তাহ যাবৎ বাড়িতে অবস্থান করেন।

শামীমা বেগমের ছেলে মো. সিয়াম জানান, শনিবার সকালে মাকে দেখতে না পেয়ে বোন আমাকে ঘুম থেকে জাগিয়ে তুলে। এরপর বসতঘরের পূর্ব দিকের কক্ষে গিয়ে দেখি মা গলায় ওড়না ফাঁস দিয়ে ঝুলিয়ে ছিল।

দুই গৃহবধূর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ জানান, মিতু আক্তার ও শামীমা বেগমের মরদেহ তাদের নিজ নিজ বসতঘর থেকে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, দুইজনের মরদেহ সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।


রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি ০৩-১২-২০২৩ ১২:২৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 243 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া