শিরোনামঃ
নিউজ এডিটর ০৩-১২-২০২৩ ০৪:১৯ অপরাহ্ন |
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বড় ছেলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপুর জানাজা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ ডিসেম্বর) দুপুর দুইটায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর স্কুল মাঠে অনুষ্ঠিত এই জানাজায় লক্ষাধিক মানুষের উপস্থিতি ছিল।
এতে সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন।
জানাজায় ইমামতি করেন, বিশিষ্ট আলেম মাওলানা মাশউদ আহমদ। পরে দোয়া অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে মায়া চৌধুরী ও সংসদ সদস্যসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ দিপু চৌধুরীর রাজনৈতিক জীবন নিয়ে স্মৃতিচারণ করেন।
পরিবার সুত্রে জানাযায়, আগামীকাল সোমবার (৪ ডিসেম্বর) সকাল এগারোটায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিপু চৌধুরীর সবশেষ জানাজা অনুষ্ঠিত হবে। পরে বনানী কবরস্থানে তাকে সমাহিত করার কথা রয়েছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া