ভূমিকম্পে কচুয়ায় বিদ্যালয়ের ভবনে ফাটল, আতংকে শিক্ষক শিক্ষার্থীরা
১৫ জুন, ২০২৬ ১০:২৫ পূর্বাহ্ন

  

ভূমিকম্পে কচুয়ায় বিদ্যালয়ের ভবনে ফাটল, আতংকে শিক্ষক শিক্ষার্থীরা

নিউজ এডিটর
০৩-১২-২০২৩ ০৫:৫৯ অপরাহ্ন
ভূমিকম্পে কচুয়ায় বিদ্যালয়ের ভবনে ফাটল, আতংকে শিক্ষক শিক্ষার্থীরা

ভূমিকম্পে চাঁদপুরের কচুয়ার মাসনিগাছা উচ্চ বিদ্যালয়ের ত্রিতলা বিশিষ্ট একাডেমিক ভবনে ফাটল দেখা দিয়েছে। ভবনের নিচতলায় দক্ষিন ওয়ালের ৮টি ও উত্তর ওয়ালের ৪টি পিলারে ফাটল হয়েছে। পিলার ও দেয়ালে ফাটল দেখা দেয়ায় পুরো ত্রিতল ভবনটিই খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিন উল্যাহ জানান, শনিবার (২ ডিসেম্বর) সকালে আকস্মিক ভূমিকম্পে ওই বিদ্যালয়ের একাডেমিক ভবনের পিলার ও দেয়ালে প্রকট ফাটল দেখা দেয়। ভবনটি ঝুকিপূর্ণ হওয়ার কারনে আমরা শিক্ষক-শিক্ষার্থীরা ভয় আতংকের মধ্যে ক্লাস পরিচালনা করে আসছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছেন তিনি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আলী আশ্রাফ খান জানান, মাসনিগাছা উচ্চ বিদ্যালয়ে ফাটল দেখা দেয়ার বিষয়টি শুনেছি। বিদ্যালয় পরিদর্শনের মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।


নিউজ এডিটর ০৩-১২-২০২৩ ০৫:৫৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 176 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া