চাঁদপুরে ৫ টি আসনে বৈধ ৩২জন, বাতিল ১১জন
২২ জুন, ২০২৬ ০৬:০১ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

চাঁদপুরে ৫ টি আসনে বৈধ ৩২জন, বাতিল ১১জন

রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি
০৪-১২-২০২৩ ০৫:১৩ অপরাহ্ন
চাঁদপুরে ৫ টি আসনে বৈধ ৩২জন, বাতিল ১১জন
চাঁদপুরে ৫টি আসনে ৪৩ জনের মনোনয়ন পত্র যাচাই-বাছাই করে সোমবার ( ৪ ডিসেম্বর) চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ১১ জনের মনোনয়নপত্র বাতিল করেছে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কামরুল হাসান।

চাঁদপুর-১ আসনে পাঁচজন, চাঁদপুর-২ আসনে একজন, চাঁদপুর-৪ আসনে দুইজন ও চাঁদপুর-৫ আসনে তিনজনসহ মোট ১১ জনের ঋণখেলাপীসহ বিভিন্ন তথ্য-উপাত্ত গরমিল থাকায় মনোনয়ন পত্র বাতিল করা হয়।

তারা হলেন চাঁদপুর-১ কচুয়া নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থী গোলাম হোসেন, রাহাত চৌধুরী, শওকত হোসেন মিয়া, বাংলাদেশ কংগ্রেস দলের জামাল হোসাইন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ দলের প্রার্থী মো. সেলিম প্রধান।

চাঁদপুর- ২ (মতলব উত্তর -দক্ষিণ) মো. শাহআলম সরকার। চাঁদপুর -৪ ফরিদগঞ্জ আসনে বাতিল ঋণখেলাপী তৃণমূল বিএনপি-মো. সেলিম, জাতীয় পার্টি-সাজ্জাদ রশিদ।

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে বাংলাদেশ সাংস্কৃতি মুক্তি জোট-আক্তার হোসেন তথ্য গোপন রাখায় মনোনয়নপত্র বাতিল করা হয়। তার বিরুদ্ধে রাঙ্গামাটি থানায় একটি মামলায় ওয়ারেন্ট রয়েছে। জাসদ প্রার্থী মো. মনির হোসেন মজুমদার, স্বতন্ত্র প্রার্থী মো. জাকির হোসেন প্রধানিয়ার তথ্য গরমিল থাকায় মনোনয়ন বাতিল করা হয়।

ওইসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সাইফুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল আহমেদ ও অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদ।


রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি ০৪-১২-২০২৩ ০৫:১৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 186 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া