চাঁদপুর-৩ আসনের ৭ জন প্রার্থীর সকলের মনোনয়ন বৈধ ঘোষণা
২২ জুন, ২০২৬ ০৬:০৬ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

চাঁদপুর-৩ আসনের ৭ জন প্রার্থীর সকলের মনোনয়ন বৈধ ঘোষণা

মো. আজিজুর রহমান
০৪-১২-২০২৩ ০৫:১৯ অপরাহ্ন
চাঁদপুর-৩ আসনের ৭ জন প্রার্থীর সকলের মনোনয়ন বৈধ ঘোষণা

চাঁদপুর-৩ (সদর-হাইমচ) আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। এতে ৭ জন প্রার্থীর সকলের মনোনয়ন পত্র গ্রহন গ্রহণ করা হয়। সোমবার (৪ ডিসেম্বর) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে চাঁদপুর জেলার ৫টি আসেনর মনোনয়ন পত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।

এসময় আওয়ামী লীগ মনোনীত ডা. দীপু মনি, জাতীয় পার্টি মনোনীত মহসীন খান, স্বতন্ত্র প্রার্থী ডাঃ শামছুল হক ভূঁইয়া, মো. রেদওয়ান খান বোরহান, জাকের পার্টি মনোনিত কাউসার মোল্লা, ইসলামিক ফ্রন্ট মনোনীত আবু জাফর মো. মাঈনুদ্দিন, বাংলাদেশ তরিকত ফেডারেশন মনোনীত মিজানুর রহমান এর মনোনয়ন বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান।

অনুষ্ঠানে চাঁদপুর জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, এন এস আই এর উপপরিচালক শাহ আরমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


মো. আজিজুর রহমান ০৪-১২-২০২৩ ০৫:১৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 268 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া