শিরোনামঃ
রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি ০৫-১২-২০২৩ ০৪:০৪ অপরাহ্ন |
মঙ্গলবার(০৫ ডিসেম্বর) মাসিক কল্যাণ সভায় চাঁদপুর জেলা হতে পিআরএল গমণকারী পুলিশ সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুর জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম মহোদয়।
এসময় অবসর গ্রহণকারী বিদায়ী পুলিশ সদস্যদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান সহ আনুষ্ঠানিকতার সহিত সুসজ্জিত গাড়িতে করে কর্মস্থল থেকে নিজ বাড়ি পৌঁছে দিলো জেলা পুলিশ, চাঁদপুর।
পুলিশ সুপার মহোদয় বলেন, জীবনের বড় একটা অংশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও কষ্টকর এবং একইসাথে দায়িত্বশীল পদে চাকুরী করে বিদায় নিয়েছেন। আমরা আপনাদের অবদান কৃতজ্ঞতা ভরে স্মরণ করি। অবসর-জীবন ভাল কাটুক এবং সুস্থ থাকুন পরিবারের সাথে। দোয়া করবেন আমাদের সবার জন্য।
বিদায় বেলায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ ইয়াসির আরাফাত, সহকারি পুলিশ সুপার (কচুয়া সার্কেল) জনাব মোঃ রিজওয়ান সাঈদ জিকু, সহকারী পুলিশ সুপার(মতলব সার্কেল) জনাব মোঃ খায়রুল কবীর, চাঁদপুর’সহ জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া