শিরোনামঃ
জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ০৫-১২-২০২৩ ০৫:২০ অপরাহ্ন |
জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশের ৪৭টি উপজেলার নির্বাহী অফিসার কে বদলি করা হয়েছে। এর মধ্যে রয়েছেন চাঁদপুরের হাইমচর উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী, তাকে কক্সবাজারের পেকুয়া বদলি করা হয়েছে।
সোমবার (৪ ডিসেম্বর) চট্টগ্রাম বিভাগীয় কমিশনের কার্যালয় থেকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ শামীম আলমের একটি স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এই বদলির বিষয়ে জানা গিয়েছে। কক্সবাজারের পেকুয়ার ইউএনও পূর্বিতা চাকমাকে চাঁদপুরের হাইমচরে বদলী করা হয় এবং হাইমচরের ইউএনও চাই থোয়াইহলা চৌধুরীকে কক্সবাজারের পেকুয়ায় বদলি করা হয়েছে।
নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরীর নিজ জেলা খাগড়াছড়ি, তিনি হাইমচর উপজেলায় ০৭ জানুয়ারি ২০২১ তারিখে যোগদান করেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া