চাঁদপুরে শ্রেষ্ঠ এএসআই হলেন ফরিদগঞ্জ থানার সাদ্দাম
০৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:২০ অপরাহ্ন

  

চাঁদপুরে শ্রেষ্ঠ এএসআই হলেন ফরিদগঞ্জ থানার সাদ্দাম

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৫-১২-২০২৩ ০৭:৪৯ অপরাহ্ন
চাঁদপুরে শ্রেষ্ঠ এএসআই হলেন ফরিদগঞ্জ থানার সাদ্দাম

চাঁদপুরের ফরিদগঞ্জ থানায় গ্রেপ্তারি পরোয়ানা,মাদক উদ্ধারে বিশেষ অবদান রাখায় চাঁদপুর জেলার মধ্যে শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন এএসআই সাদ্দাম হোসেন।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) চাঁদপুর পুলিশ আয়োজিত মাসিক অপরাধ ও কল্যাণ সভায় চাঁদপুর জেলা পুলিশ মো. সাইফুল ইসলাম পিপিএম-বিপিএম জেলার শ্রেষ্ঠ এএসআই সাদ্দাম হোসেনকে এ পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চাঁদপুর জেলার বিভিন্ন থানার পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এএসআই মফিজুল সাদ্দাম হোসেন বলেন, আমি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি একটি আধুনিক ও ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে পুলিশ ও জনতার সেতুবন্ধন অত্যন্ত জরুরি।

সেই উদ্দেশ্যেই ফরিদগঞ্জ থানার মাদক উদ্ধার ও গ্রেফতারি পরোনায় আসামীদের ধরতে সচেষ্ট ছিলাম। ফরিদগঞ্জ থানায় কর্মরত আমার প্রতিটি সহকর্মীকে ধন্যবাদ জানাই।

 


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৫-১২-২০২৩ ০৭:৪৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 237 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া