মতলবের মাদক বিক্রেতা মাইনুদ্দিন গ্রেপ্তার
১৮ নভেম্বর, ২০২৬ ০৯:৪৩ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

মতলবের মাদক বিক্রেতা মাইনুদ্দিন গ্রেপ্তার

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৫-১২-২০২৩ ০৮:০৩ অপরাহ্ন
মতলবের মাদক বিক্রেতা মাইনুদ্দিন গ্রেপ্তার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মাদক বিক্রেতা মো. মাইনুদ্দিন (৪৫) কে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৫ডিসেম্বর) দুপুরে তাকে উপজেলার মান্দারতলী বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের একটি দল।

গ্রেপ্তার মাইনুদ্দিন মান্দরতলী বাজার এলাকার মৃত আব্দুল মান্নান পাটওয়ারীর ছেলে।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় সূত্রে জানাগেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ সহকারী পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এর সার্বিক তত্বাবধানে এবং ইন্সপেক্টর মোঃ তাজুল ইসলাম এর নেতৃত্বে গঠিত রেইডিং টীম মতলব উত্তর থানাধীন মান্দারতলী বাজারস্থ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় আসামী মোঃ মাইনুদ্দিন এর দেহ ও দোকানঘর তল্লাশি করে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় পরিদর্শক মোঃ তাজুল ইসলাম বাদী হয়ে মতলব উত্তর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৫-১২-২০২৩ ০৮:০৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 206 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া