চাঁদপুর জেলায় শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত মাহবুব আলম খান
২৭ নভেম্বর, ২০২৬ ০২:০৪ অপরাহ্ন

  

চাঁদপুর জেলায় শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত মাহবুব আলম খান

নিউজ এডিটর
০৫-১২-২০২৩ ০৮:৩১ অপরাহ্ন
চাঁদপুর জেলায় শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত মাহবুব আলম খান
চাঁদপুর জেলায় ৩য় বারের মত শ্রেষ্ঠ সার্জেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন পুলিশ কর্মকর্তা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের ছেলে সার্জেন্ট মাহবুব আলম খান।
 
মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাকে শ্রেষ্ঠ সার্জেন্ট হিসেবে পুরস্কৃত করা হয়। জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম তার হাতে  ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন। মাসিক কল্যাণ সভায় বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়।
 
ট্রাফিক ম্যানেজমেন্ট, যানজট নিরসন, অবৈধ যান আটক, এলইডি লাইট অপসারণ, নিষিদ্ধ হর্ন জব্দ, রেজিষ্ট্রেশন বিহীন মোটরসাইকেল আটক, বিভিন্ন ত্রুটি সম্পূর্ণ যানে সর্বাধিক মামলা এবং শ্রেষ্ঠ প্রসিকিউশন দাখিলকারী তথা ১ মাসে ৫৩ টি সর্বোচ্চ মামলা দায়ের এবং অক্টোবর মাসের পারফর্মেন্স বিবেচনা পূর্বক চাঁদপুর ট্রাফিক বিভাগের সার্জেন্ট মাহবুব আলম খানকে শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত করে ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়।
 
এ সময় মাসিক কল্যাণ সভায় উপস্থিত ছিলেন রাশেদুল হক চৌধুরী অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ও জেলার উর্দ্ধতন পুলিশ কর্মকর্তারা।
 
পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট মাহবুব আলম খান চাঁদপুর বুলেটিনকে বলেন, উত্তম কাজের এই স্বীকৃতি আগামী দিনে আরো ভালো কাজ করতে আমাকে অনুপ্রোণিত করবে।  প্রতিটি পুরস্কার কাজের গতিকে তরান্বিত করে।
 
তিনি আরও বলেন, সর্বাধিক মামলা এবং বেশি বেশি প্রসিকিউশন আমার উদ্দেশ্য নয়। আমি চাই মানুষ আইন মেনে সড়কে চলাচল করুক।

নিউজ এডিটর ০৫-১২-২০২৩ ০৮:৩১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 985 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া