শিরোনামঃ
রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি ০৭-১২-২০২৩ ০৯:০৮ পূর্বাহ্ন |
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। বৃষ্টির পর দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। ১০ ডিসেম্বরের পর থেকে শীত বাড়তে পারে।
এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
এছাড়া বৃহস্পতিবার দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। রাজধানী ঢাকায়ও হতে পারে বৃষ্টি। বৃষ্টির দু’দিন পর আগামী রবি বা সোমবার থেকে অপেক্ষাকৃত বেশি মাত্রায় শীত পড়তে শুরু করবে।
এর আগে, আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ জানিয়েছেন, দেশের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। তবে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে দেশের দক্ষিণাঞ্চলে। রাজধানীতেও কিছুটা বৃষ্টি হতে পারে। আর এই বৃষ্টির পরই তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আবার এ মাসে মাঝারি আকারে শৈত্যপ্রবাহেরও সম্ভাবনা আছে।
আবহাওয়া অধিদপ্তর প্রতি মাসে দীর্ঘমেয়াদি পূর্বাভাস দেয়। ডিসেম্বরের পূর্বাভাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে। তবে এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি থাকতে পারে। এ মাসের শেষ দিকে দেশের কোথাও কোথাও দুয়েকটি মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া