শিরোনামঃ
রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি ০৭-১২-২০২৩ ০৮:৩৭ অপরাহ্ন |
প্রতিবছরের ন্যায় এবছরও শুক্রবার (৮ ডিসেম্বর) চাঁদপুর মুক্ত দিবসে শহরের আউটার স্টেডিয়ামে এই মেলার শুরু হবে। মেলাতে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ ’৭১সহ দেড় শতাধিক স্টল থাকবে। প্রতিদিন মেলায় মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণসহ বিভিন্ন জেলা থেকে আগত সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের অংশগ্রহনে নৃত্য, সংগীত ও নাটক মঞ্চস্থ হবে।
জানা যায়, উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম। বিশেষ অতিথি থাকবেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম, চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গণি পাটওয়ারী ও চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মেলার স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা লে. (অব.) এমএ ওয়াদুদ। সঞ্চালনায় থাকবেন মেলার মহাসচিব হারুন আল রশিদ।
মেলার স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা লে. (অব.) এমএ ওয়াদুদ বলেন, বাঙালি জাতির মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে ১৯৭১ সালে সামরিক, বেসামরিক ও সকল মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ ও ত্যাগ তিতীক্ষার মাধ্যমে আমাদের প্রিয় মাতৃভূমি স্বাধীন হয়। মহান এই মুক্তিযুদ্ধকে স্মৃতিময় ও নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস জানাতে ১৯৯২ সাল থেকে আমাদের প্রয়াস। আশা করি সকলের সহযোগিতায় আমাদের এই মেলা সফলতা পাবে।
ইতিমধ্যে মেলার প্রায় সকল কাজ শেষ পর্যায়ে। সময় কম থাকায় বিভিন্ন জেলা থেকে আগত স্টল মালিকরা তাড়াহুড়ো করে তাদের শেষ অংশের কাজ সেরে নিচ্ছেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া