শিরোনামঃ
মো. আজিজুর রহমান ০৮-১২-২০২৩ ০৭:৪৩ অপরাহ্ন |
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এবং ৭ই' জানুয়ারি নৌকার বিজয় সুনিশ্চিত করতে চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ৫ ও ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের কেন্দ্র কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ ডিসেম্বর) বিকালে পশ্চিম সাপদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এই সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল্যাহ পাটওয়ারী।
আলোচনা সভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য ডাঃ হাসান খান, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন হাওলাদার, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আঃ হান্নান মিয়াজি, জেলা যুবলীগের সদস্য আব্দুল গনি মিয়া, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম মিয়াজ, ইউনিয়ন আওয়ামী লীগ সহসভাপতি জহির তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক তালুকদার, সদস্য কামরুল হাসান খান, ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন, ৫নং ওয়ার্ড ইউপি সদস্য নেছার আহমদ তালুকদার, ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ মনির হোসেন প্রমূখ।
অনুষ্ঠানে ৯নং বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় নেছার আহমেদ তালুকদরকে আহ্বায়ক নুরুেজ্জামান বাবুকে সদস্য সচিব করা হয়।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া