ফরিদগঞ্জের রূপসায় নারীদের কুসংস্কার থেকে বেরিয়ে ভোট প্রদানে উৎসাহিত করতে বিশেষ উঠান বৈঠক
২০ মে, ২০২৬ ১০:১২ অপরাহ্ন

  

   শিরোনামঃ

ফরিদগঞ্জের রূপসায় নারীদের কুসংস্কার থেকে বেরিয়ে ভোট প্রদানে উৎসাহিত করতে বিশেষ উঠান বৈঠক

নিউজ এডিটর
০৮-১২-২০২৩ ০৮:৫৮ অপরাহ্ন
ফরিদগঞ্জের রূপসায় নারীদের কুসংস্কার থেকে বেরিয়ে ভোট প্রদানে উৎসাহিত করতে বিশেষ উঠান বৈঠক

ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামের নারীদের কুসংস্কার থেকে বেরিয়ে এসে ভোট প্রদানে উৎসাহিত করতে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

নারীদের কুসংস্কার থেকে বেরিয়ে ভোট প্রদানে উৎসাহিত করতে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিশেষ এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামে ৭০'র দশকে প্রচন্ড কলেরার প্রকোপ দেখা দিয়েছিল। কথিত আছে, তখন কোন এক জৈনপুরী পীর নারীদের ঘরের বাইরে বের হওয়া/ ভোট প্রদান করার বিষয়ে নিরুৎসাহিত করেন।

কালের বিবর্তনে, শিক্ষার প্রসার ঘটায় নারীরা বাড়ির বাইরে সকল কাজে অংশগ্রহণ করলেও এখনও ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার ক্ষেত্রে তাদের অনাগ্রহ পরিলক্ষিত হয়। তাই উক্ত গ্রামের নারীদের রাজনৈতিক ক্ষমতায়নকে টেকসই ও অগ্রগামী করতে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ নিশ্চিত করা এবং ভোট প্রদানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদ্বুদ্ধ করার জন্য এ বিশেষ উঠান বৈঠকের আয়োজন করা হয়। 

"শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা" প্রতিপাদ্যে জেলা প্রশাসন, চাঁদপুর ও উপজেলা প্রশাসন, ফরিদগঞ্জ-এর উদ্যোগে এবং তথ্য আপা প্রকল্পের সহযোগিতায় ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়)-এর উক্ত বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন সিনিয়র সচিব ও বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সদস্য মোঃ মাকছুদুর রহমান পাটওয়ারী।

চাঁদপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপারের মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন, ফরিদগঞ্জের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান জি এস তছলিম আহমেদ, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মৌলি মন্ডলসহ সংশ্লিষ্ট অংশীজন। 


নিউজ এডিটর ০৮-১২-২০২৩ ০৮:৫৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 159 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া