মতলব উত্তরের ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচনী প্রস্তুতি সভা
২২ জুন, ২০২৬ ০৩:১৬ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

মতলব উত্তরের ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচনী প্রস্তুতি সভা

মো. মুছা তপদার, সিনিয়র নিউজরুম এডিটর
০৮-১২-২০২৩ ১০:১৭ অপরাহ্ন
মতলব উত্তরের ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচনী প্রস্তুতি সভা
মতলন ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যেগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কেন্দ্র ভিত্তিক নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলে রাঢ়ীকান্দি দাখিল মাদ্রাসায় এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। তাই নির্বাচন সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধ্য হয়ে কাজ করতে হবে। প্রতিটি কেন্দ্রে একটি করে কেন্দ্র কমিটি গঠন করতে হবে। নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন হয় এমন কোন কাজ করা যাবে না।

তিনি আরো বলেন, আগামী ৭ জানুয়ারি নির্বাচন। ঐ দিন সবাই নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের প্রার্থীকে বিজয়ী করতে হবে। আমরা চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিবো ইনশাআল্লাহ।

ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন সরকারের সভাপতিত্ত্বে ও সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের সদস্য সরকার আলাউদ্দিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি খাজা আহাম্মদ, উপজেলা যুবলীগের লীগের সদস্য রেজোয়ান খন্দকার, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি গোলাম মোস্তফা, ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি পারভীন আক্তার, আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য বিল্লাল হোসেন, ওয়াহিদুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক মাসুদ মেম্বার, জেলা মোটর শ্রমীকলীগের সভাপতি মাসুদ সরকার, উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক ওয়াছ করুনী, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক সোলায়মান, সাংগঠনিক সম্পাদক সোহেল প্রধান, দপ্তর সম্পাদক রিমন বাঘ, যুবলীগ নেতা মানিক বাঘ, কবির হোসেন, যুবলীগ নেতা জুয়েল, সুমন প্রধান, ফতেপুর পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মানিক মোল্লা, সহ-সভাপতি সোহেল রানা বাবু, সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, যুগ্ম সাধারণ সম্পাদক শান্ত ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমেদ, সাবেক ছাত্রনেতা আরিফুর রহমান মিয়াজী।

পরে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের বড় ছেলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপুর আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করেন।


মো. মুছা তপদার, সিনিয়র নিউজরুম এডিটর ০৮-১২-২০২৩ ১০:১৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 161 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া