মতলব উত্তর প্রেসক্লাবে নতুন কমিটি গঠন
১৯ জুন, ২০২৬ ১২:০০ অপরাহ্ন

  

   শিরোনামঃ

মতলব উত্তর প্রেসক্লাবে নতুন কমিটি গঠন

চাঁদপুর বুলেটিন ডেস্ক
১০-১২-২০২৩ ১২:৩১ অপরাহ্ন
মতলব উত্তর প্রেসক্লাবে নতুন কমিটি গঠন

চাঁদপুর মতলব উত্তর প্রেসক্লাব হলরুমে শনিবার (৯ ডিসেম্বর) বিকালে সাধারণ সদস্যদের সম্মতিক্রমে পূর্ববর্তী কমিটি বিলুপ্ত করে কার্যনির্বাহী নতুন কমিটি গঠন করা হয়েছে৷

সর্বসম্মতিক্রমে নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে দৈনিক প্রিয় চাঁদপুর এর সম্পাদক ও প্রকাশক বোরহান উদ্দিন ডালিম তৃতীয় বারের মতো পুনঃনির্বাচিত হন৷

মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. দ্বীন ইসলামের সঞ্চালনায় উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে পূর্ববর্তী কমিটি বিলুপ্ত করে নতুন কমিটির অনুমোদন হয়৷

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি দৈনিক চাঁদপুর দর্পণ এর মতলব উত্তর প্রতিনিধি মো. জহিরুল হাসান মিন্টু ও দৈনিক চাঁদপুর বার্তা এর মতলব উত্তর প্রতিনিধি মো. সাইদুর রহমান শিবলু, সাধারণ সম্পাদক মাই টিভির মতলব প্রতিনিধি মো. দ্বীন ইসলাম, যুগ্ম-সম্পাদক স্বদেশ প্রতিদিন এর চাঁদপুর প্রতিনিধি নুর মোহাম্মদ খান, সাংগঠনিক সম্পাদক এশিয়ান টিভির মতলব প্রতিনিধি সুমন আহমেদ, দপ্তর সম্পাদক দৈনিক চাঁদপুর সময় এর মতলব উত্তর প্রতিনিধি মো. সফিকুল ইসলাম রানা, প্রচার সম্পাদক দৈনিক তৃতীয় মাত্রার মতলব প্রতিনিধি মো. নাঈম মিয়াজী, অর্থ সম্পাদক দৈনিক প্রিয় চাঁদপুরের স্টাফ রিপোর্টার মো. কামরুল ইসলাম রাব্বি, মহিলা বিষয়ক সম্পাদক দৈনিক চাঁদপুর বাণী প্রতিনিধি শাহনাজ আক্তার।

এছাড়াও সম্মানিত সদস্য হয়েছেন দৈনিক ইনকিলাব মতলব প্রতিনিধি মাহবুব আলম লাভলু, দৈনিক চাঁদপুর প্রবাহ মতলব প্রতিনিধি মো. কামাল হোসেন খান, দৈনিক প্রিয় চাঁদপুর এর সহ সম্পাদক মো. নাসির উদ্দিন, আজকের নীড় বাংলা মতলব প্রতিনিধি মো. শাহীন আলম, দৈনিক চাঁদপুর এর মতলব উত্তর প্রতিনিধি মো. তাইজুল ইসলাম সাগর।

 


চাঁদপুর বুলেটিন ডেস্ক ১০-১২-২০২৩ ১২:৩১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 320 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া