শিরোনামঃ
চট্টগ্রাম ব্যুরো: ১০-১২-২০২৩ ০২:৫৮ অপরাহ্ন |
আপিল করে প্রার্থিতা ফিরে পাচ্ছেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থিরা। রবিবার (১০ ডিসেম্বর) নির্বাচন কমিশনে শুনানি শুরু হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ নির্বাচন কমিশনাররা প্রার্থিদের বক্তব্য শুনে শুনানি শেষে রায় দিচ্ছেন। স্বতন্ত্র প্রার্থিরা প্রার্থিতা ফিরে পাওয়ায় হেভিওয়েট প্রার্থীদের সঙ্গে জমবে ‘ভোটখেলা’।
শেষ খবর পাওয়া পর্যন্ত চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুচ ছালাম ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেব প্রার্থিতা ফিরে পেয়েছেন।
তবে আপিল নামঞ্জুর হয়েছে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে স্বতন্ত্র প্রার্থী মো. ইমরানের।
এদিকে প্রার্থিতা ফিরে পাওয়ার পর মিরসরাই আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন বলেন, ‘আমি প্রথম ধাপে ন্যায়বিচার পেয়েছি। আমি চাই ভোটের মাধ্যমে মানুষ তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করুক। মিরসরাইবাসীর ভোটের অধিকার নিশ্চিত হলে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে। আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি এখানকার মানুষের ভালোবাসা এবং তাদের অনুরোধে। আমি বিশ্বাস করি মিরসরাইয়ের আপামর জনসাধারণ আমাকে বিপুল ভোটে জয়ী করবেন।’
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া