শিরোনামঃ
গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ১০-১২-২০২৩ ০৩:৫০ অপরাহ্ন |
সারা দেশের ন্যায় চাঁদপুরের ফরিদগঞ্জে ১২ ডিসেম্বর ১ থেকে ৬ মাস ও ১ থেকে ৫ বছরের শিশুদের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে। এ কর্মসূচিকে সফলভাবে বাস্তবায়ন করতে রবিবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্ট প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের আয়োজনে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফ আহমেদ চৌধুরী’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ। প্রধান অতিথি বক্তব্যে বলেন, ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়াতে পিতা-মাতাসহ সকলকে সচেতন হতে হবে। আমরা পূর্বে দেখেছি, শিশুদের ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন চলাকালীন সময়ে বিভিন্ন কুচক্রি মহল গুজব রটিয়ে শিশুদের অভিভাবকদের মনে আতঙ্ক ছড়িয়ে দেয়। কুচক্রি মহলের গুজবে কান না দিয়ে চিকিৎসকদের পরামর্শ মেনে চলতে হবে। প্রয়োজনে কুচক্রি মহলকে আইনের আওতায় নিয়ে আসতে সংশ্লিষ্ট প্রশাসনকে সহায়তা করতে হবে। কোন শিশু যেন ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়া থেকে বাদ না যায় সেই বিষয়ে অভিভাবক, জনপ্রতিনিধি ও স্থানীয় সচেতনদের খেয়াল রাখতে হবে।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মুজাম্মেল হোসেন, ডা. খালেদ ভূঁইয়া, ডা. মাকসুদুল হাসান, থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) রুবেল ফরায়েজী, ইপিআই কর্মকর্তা মো. নুরুল আমিন। এসময় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন’র সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণির কর্মকর্তা-কর্মচারী, হাসপাতালের সেবিকাগণসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া