চান্দ্রা 'সোস্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন'র সভাপতির মা’য়ের মৃত্যু; দাফন সম্পন্ন
১৯ মে, ২০২৬ ০৯:৫৫ অপরাহ্ন

  

   শিরোনামঃ

চান্দ্রা 'সোস্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন'র সভাপতির মা’য়ের মৃত্যু; দাফন সম্পন্ন

মো. আজিজুর রহমান
১০-১২-২০২৩ ০৫:৪৪ অপরাহ্ন
চান্দ্রা 'সোস্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন'র সভাপতির মা’য়ের মৃত্যু; দাফন সম্পন্ন
চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা চৌরাস্তা 'সোস্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে'র সভাপতি ও দুবাই প্রবাসী মোহাম্মদ বিল্লাল পাটোয়ারীর মমতাময়ী মা রৌশন আরা বেগম মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি....)।

শনিবার (৯ ডিসেম্বর) রাত আটটা ত্রিশ মিনিটের সময় চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি তিন ছেলে দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুনগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে স্যোসাল ওয়েলফেয়ার এসোসিয়েশন ও বিভিন্ন পর্যায়ের পক্ষ থেকে শোক প্রকাশ করেন। প্রবাসী বিল্লাল পাটোয়ারী মায়ের শারীরিক অবস্থার অবনতির খবর শুনে তাৎক্ষণিক প্রবাস থেকে দেশে ছুটে আসেন। দেশে এসে তার মাকে শেষ বিদায় জানান।

রবিবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজার নামাজ পরিচালনা করেন চান্দ্রা নুরিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ এটিএম মোস্তফা হামিদী।

এ সময় চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওলাদ হোসেন, চান্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউসুফ শেখ, ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক ফারুক আখন, হানারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ছৈয়াল, বিশিষ্ট আইনজীবী শাহজাহান খান, সোস্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সোহেল গাজীসহ ধর্মপ্রাণ মুসল্লীগণ উপস্থিত ছিলেন।


মো. আজিজুর রহমান ১০-১২-২০২৩ ০৫:৪৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 446 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া