শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ১০-১২-২০২৩ ০৮:৪২ অপরাহ্ন |
মহান বিজয় দিবস-২০২৩ উপলক্ষ্যে চাঁদপুর সরকারি কলেজের ছাত্র মিলনায়তনে ১০ ডিসেম্বর (রবিবার) সকাল ১১:০০টায় অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর উদ্বোধন করেন।
অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ শিক্ষার্থীদের নিয়মিত পড়ালেখার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, একসময়ে খেলাধুলায় চাঁদপুর সরকারি কলেজের দেশব্যাপী সুনাম ছিলো। সেই হারানো এতিহ্য ফিরিয়ে আনতে শিক্ষার্থীদের তিনি সহশিক্ষামূলক কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোহাম্মদ আলমগীর হোসেন, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক কিউ এম হাসান শাহারিয়ার, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আতিকুর রহমান, শরীরচর্চা শিক্ষক স্বপন কুমার সাহা, বিশিষ্ট ক্রীড়াবিদ মনোয়ার হোসেন এবং ছাত্র-ছাত্রীবৃন্দ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া