হাইমচরে খামার স্থাপন ও বায়ো গ্যাস প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ কোর্স শুরু
০৮ জুলাই, ২০২৬ ০৬:৪৪ পূর্বাহ্ন

  

হাইমচরে খামার স্থাপন ও বায়ো গ্যাস প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ কোর্স শুরু

মো. আজিজুর রহমান
১১-১২-২০২৩ ০২:৩৯ অপরাহ্ন
হাইমচরে খামার স্থাপন ও বায়ো গ্যাস প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ কোর্স শুরু
হাইমচরে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে সমন্বিত খামার স্থাপন ও সম্প্রসারণ এবং বায়ো গ্যাস প্রযুক্তি বিষয়ক ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাদিন দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা (ইম্পেক্ট)-৩য় পর্যায়ে ১ম সংশদিত শীর্ষক প্রকল্পের মাধ্যমে ২০ জন ক্ষুদ্র উদ্যোক্তাকে এই প্রশিক্ষণ দেওয়া হবে। সোমবার (১১ ডিসেম্বর) হাইমচর উপজেলা মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী। উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমার সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা আজহারুল ইসলাম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানের উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য খুরশিদ আলম, ইমপেক্ট প্রকল্প ইঞ্জিনিয়ার মোঃ কাউসার, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ নোমান প্রমূখ।

মো. আজিজুর রহমান ১১-১২-২০২৩ ০২:৩৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 338 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া