শিরোনামঃ
গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ১১-১২-২০২৩ ০৭:৪০ অপরাহ্ন |
ঢাকার মহাখালী এলাকার রয়েল ফিলিং স্টেশনে অগ্নীকান্ডের ঘটনায় সোমবার (১১ ডিসেম্বর) সকালে ফরিদগঞ্জের আমির হোসেন সুমন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আমির হোসেন সুমন ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের ষোলদানা গ্রামের মো.সেলিম শেখের ছেলে। তিনি ২ সন্তানের জনক।
বিষয়টি নিশ্চিত করে মৃত আমির হোসেন সুমন’র ভাই মো. জামাল হোসেন বলেন, আমার ভাই দীর্ঘদিন যাবত রয়েল ফিলিং স্টেশনে ক্যাশিয়ার পদে চাকুরী করতো। গত বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় রয়েল ফিলিং স্টেশনে অগ্নীকান্ডের ঘটনা ঘটতে আমার ভাই আহত হয়। গুরুতর আহতবস্থায় তাকে উদ্ধার করে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করায়। চিকিৎসাধীনবস্থায় সেখানে মৃত্যু বরণ করে আমির হোসেন সুমন।
ঢাকাতে সকল প্রক্রিয়া শেষে মরদেহ বাড়িতে এনে পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আমির হোসেন সুমন’র মামাতো ভাই খোরশেদ আলম।
এদিকে আমার হোসেন সুমনের মৃত্যুর খবরে তাঁর পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া