ভোক্তা অধিকারের অভিযান : মতলবে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
০২ জুন, ২০২৬ ০৮:১৬ পূর্বাহ্ন

  

ভোক্তা অধিকারের অভিযান : মতলবে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

আলআমিন ভূঁইয়া
১১-১২-২০২৩ ১০:০৭ অপরাহ্ন
ভোক্তা অধিকারের অভিযান : মতলবে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রিসহ ভোক্তা সংরক্ষণ আইনে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন এই বাজার তদারকি অভিযান পরিচালনা করেন।

এসময় তিনি বলেন, আজ ১১ চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময় অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায়, অতিরিক্ত মূল্যে জুতা বিক্রির অপরাধে ৪ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে মতলব দক্ষিণ থানার একটি চৌকস পুলিশ দল সহযোগিতা করে। ভোক্তার অধিকার রক্ষার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।


আলআমিন ভূঁইয়া ১১-১২-২০২৩ ১০:০৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 192 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া