ঘন কুয়াশায় মেঘনার মাঝ নদীতে দুই লঞ্চের সংঘর্ষ, যুবক নিহত
০২ জুন, ২০২৬ ১০:০৫ অপরাহ্ন

  

ঘন কুয়াশায় মেঘনার মাঝ নদীতে দুই লঞ্চের সংঘর্ষ, যুবক নিহত

রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি
১২-১২-২০২৩ ১২:১৯ অপরাহ্ন
ঘন কুয়াশায় মেঘনার মাঝ নদীতে দুই লঞ্চের সংঘর্ষ, যুবক নিহত
ঘন কুয়াশায় মেঘনার মাঝ নদীতে দুটি যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

সোমবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় মেঘনা নদীর হাইমচর নামক স্থানে সুরভী-৮ এবং টিপু-১৪ লঞ্চের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সুরভী-৮ লঞ্চের পরিচালক মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত যুবকের নাম মো. সোহেল। তার বাড়ি ভোলার ইলিশায়। ঘন কুয়াশায় এ দুর্ঘটনা ঘটেছে। এতে সুরভী-৮ লঞ্চের প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

"সুরভী-৮ লঞ্চের এক যাত্রী জানান, ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে প্রায় আড়াই শ’ যাত্রী নিয়ে সুরভী-৮ লঞ্চটি ঢাকার সদরঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। মেঘনা নদীর হাইমচর নামক স্থানে আসার পর ঢাকা থেকে ভোলার চরফ্যাশনগামী টিপু-১৪ নামে একটি যাত্রীবাহী লঞ্চ সুরভী-৮ এর সঙ্গে সংঘর্ষ হয়। এতে সুরভী-৮ লঞ্চটির ডান অংশ ভেঙে যায়।

ওই যাত্রী আরও জানান, এ ঘটনায় লঞ্চের কয়েকজন যাত্রী আহত হন। পরে আহতদের মধ্যে সোহেল নামের এক যাত্রী মারা যান। এ ঘটনায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।"


রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি ১২-১২-২০২৩ ১২:১৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 218 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া