সারা দেশে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন শুরু
২৮ মে, ২০২৬ ০৩:২৪ পূর্বাহ্ন

  

সারা দেশে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন শুরু

রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি
১২-১২-২০২৩ ০২:৪৭ অপরাহ্ন
সারা দেশে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন শুরু
সারা দেশে শিশুদের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো কর্মসূচি শুরু হয়েছে। এবছর ২ কোটি ৫৮ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়েছে বাংলাদেশের সরকার।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, কর্মসূচির আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী ২৭ লাখ ৮৭ হাজার ৫০০ জন শিশুকে নীল রঙের ‘এ প্লাস’ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ কোটি ৩০ লাখ ২ হাজার শিশুকে  লাল রঙের একটি করে ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। দিনব্যাপী কর্মসূচিতে দেশের সব সরকারি স্বাস্থ্য কেন্দ্র এবং ভ্রাম্যমাণ স্বাস্থ্য কেন্দ্রে শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হবে।

তারই অংশ হিসেবে মঙ্গলবার (১২ ডিসেম্বর) দিনব্যাপী সারা দেশে শিশুদের ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়াতে শিশুদের ভরা পেটে কেন্দ্রে আনতে হবে। ছয় মাস থেকে পাঁচ বছর বয়সি শিশুদের এসব ক্যাপসুল খাওয়ানো হবে। পাঁচ বছরের বেশি বয়সি এবং অসুস্থ শিশুদের খাওয়ানো যাবে না। দেশজুড়ে ১ লাখ ২০ হাজার কেন্দ্রে ২ লাখ ৪০ হাজার স্বাস্থ্যসেবাকর্মী এবং ৪০ হাজার স্বাস্থ্যকর্মী ভিটামিন শিশুদের ক্যাপসুল খাওয়ানোর কাজ করবেন।

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলাকালে ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর পাশাপাশি জন্মের পর পর নবজাতককে শালদুধ খাওয়ানো, ৬ মাস পর্যন্ত শিশুকে শুধু মায়ের বুকের দুধ খাওয়ানো; শিশুর ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণ মতো ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর বার্তাও প্রচার করা হবে বলেও অধিদপ্তরের সূত্রে জানা গেছে।


রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি ১২-১২-২০২৩ ০২:৪৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 190 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া