শিরোনামঃ
এমএ শাকুর, বিশেষ প্রতিনিধি ১২-১২-২০২৩ ০৭:০৪ অপরাহ্ন |
রাজধানীর কারওয়ানবাজার নিজ কার্যালয়ে সোমবার (১১ ডিসেম্বর) সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এক সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে পেঁয়াজের দাম একেবারে যৌক্তিক মূল্যে আনার আশ্বাসও দেন তিনি।
এদিকে, সোমবার বিভিন্ন বাজারে মুড়িকাটা পেঁয়াজের সরবরাহ বেড়েছে। যার ফলে দাম ইতোমধ্যে কমতে শুরু করেছে। একদিনের ব্যবধানে কেজিতে পেঁয়াজের দাম কমেছে ৪০ থেকে ৬০ টাকা। সরবরাহ বাড়লে দাম আরও কমবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে আগের দিনের তুলনায় বেশি পরিমাণে মুড়িকাটা পেঁয়াজের দেখা মিলেছে। দামও তুলনামূলক কম। মুড়িকাটা পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকায়।
বৃহস্পতিবার ভারত পেঁয়াজ রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপের প্রেক্ষিতে দেশে পেঁয়াজের মূল্য বেড়ে যায়। তবে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে ভারত থেকে আমদানির জন্য আগেই এলসি খোলা ৫২ হাজার টন পেঁয়াজ দ্রুত দেশে নিয়ে আসা, বিকল্প দেশ থেকে পেঁয়াজ আমদানি বাড়ানো এবং ভোক্তা অধিদপ্তরের দেশব্যাপী অভিযান পরিচালনাসহ সরকার ইতোমধ্যে নানা পদক্ষেপ গ্রহণ করেছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া