শিরোনামঃ
রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি ১৪-১২-২০২৩ ১২:১৫ অপরাহ্ন |
‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ উপলক্ষে বৃহস্পতিবার(১৪ ডিসেম্বর) ০৮.০০ ঘটিকায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, চাঁদপুর পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পুলিশ সুপার শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের প্রতি সন্মান প্রদর্শণ করেন এবং সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় জনাব সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), চাঁদপুর, জনাব রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), চাঁদপুর, জনাব শ্রীমা চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (রিভার), চাঁদপুর, জনাব মোঃ ইয়াসির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চাঁদপুর, ডিআইও-১, ডিএসবি, চাঁদপুর, অফিসার ইনচার্জ, চাঁদপুর সদর মডেল থানা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, চাঁদপুর, ইনচার্জ, শহর ও যানবাহন শাখা, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই পুলিশ লাইন্স, চাঁদপুর সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া