চাঁদপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা
২৮ মে, ২০২৬ ০৩:২৮ পূর্বাহ্ন

  

চাঁদপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা

মো. আজিজুর রহমান
১৪-১২-২০২৩ ১২:৫১ অপরাহ্ন
চাঁদপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় নিহত বীর নেতাদের স্মরণে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান। এসময় তিনি তার বক্তব্যে বলেন, ১৯৭১ সালে কবি, সাহিত্যিক, শিক্ষক, চিকিৎসকগন মুক্তিযুদ্ধ অপরিসীম ভূমিকা রয়েছে। মহান মুক্তিযুদ্ধ চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানে বর্তমান প্রজন্ম ভূমিকা রাখবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সৈয়দা বদরুন নাহার চৌধুরী, জেলা ডেপুটি কমান্ডার মোহাম্মদ ইয়াকুব আলী, চাঁদপুর পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ, ডাঃ পিজুস বড়ুয়া প্রমূখ। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদ এর সভাপতিত্বে ও এম আর ইসলাম বাবুর সঞ্চলনায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী সুধীমহলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


মো. আজিজুর রহমান ১৪-১২-২০২৩ ১২:৫১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 134 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া