চাঁদপুরে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীরা পেল বাই সাইকেল
১৭ নভেম্বর, ২০২৬ ১১:৪১ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

চাঁদপুরে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীরা পেল বাই সাইকেল

রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি
১৪-১২-২০২৩ ০৫:১৪ অপরাহ্ন
চাঁদপুরে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীরা পেল বাই সাইকেল
চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের বীর প্রতীক মমিন উল্যাহ পাটওয়ারী একাডেমি ও হামানকর্দি পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের ৩৫জন শিক্ষার্থীর মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে চাঁদপুর জেলা পরিষদ এর পক্ষ থেকে শিক্ষার্থীদেরকে এসব বাই সাইকেল দেয়া হয়।

আনুষ্ঠানিকভাবে এসব শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেন এবং প্রধান অতিথির বক্তব্য দেন-জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন

বিশেষ অতিথির বক্তব্য দেন-জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. ইকবাল হোসেন ও জেলা পরিষদ সদস্য মো. মনিরুজ্জামান মানিক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৈশাদি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নুরুল ইসলাম পাটওয়ারী।

এ সময় ইউনিয়ন পরিষদ সদস্য, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি ১৪-১২-২০২৩ ০৫:১৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 248 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া