শিরোনামঃ
গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ১৪-১২-২০২৩ ০৫:৩৩ অপরাহ্ন |
ফরিদগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে ইউএনও মৌলি মন্ডল’র সভাপতিত্বে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে দীর্ঘ সময় কারা নির্যাতিত নেতা পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।
উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল্যাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ, উপজেলা প্রাণী সম্পদক কর্মকর্তা ডা: সুমন ভৌমিক, কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার, পুলিশ পরির্দশক (তদন্ত) প্রদীপ মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমাণ্ডার সহিদ উল্ল্যাহ তপদার, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, যুদ্ধাকালিন এফএফ প্লাটুন কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আলী হোসেন ভ্ূঁইয়া, গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.শাহ আলম শেখ।
এসময় উপজেলা সহকারি কমিশনার ভূমি আজিজুন্নাহার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজুদা বেগমসহ বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া