হাইমচরে ইসলামিক ফাউন্ডেশনের মাসিক সভা
০৭ মে, ২০২৬ ১০:৩৬ অপরাহ্ন

  

হাইমচরে ইসলামিক ফাউন্ডেশনের মাসিক সভা

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি
১৪-১২-২০২৩ ০৫:৪৬ অপরাহ্ন
হাইমচরে ইসলামিক ফাউন্ডেশনের মাসিক সভা
চাঁদপুর জেলার হাইমচরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ইসলামিক ফাউন্ডেশনের সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, যৌতুক, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্য বিবাহ ইত্যাদি সামাজিক ব্যাধি ও বৃক্ষরোপন বিষয়ে আলেম-ওলামাদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক-কেয়ারটেকারদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ও মাসিক সমন্বয় সভায় ফিল্ড সুপারভাইজার মাওলানা জুলফিকার হাসান মুরাদ এর পরিচালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার জুলফিকার আলী জনি প্রমুখ। এসময় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন, জাতীয় ইমাম সমিতির উপজেলার সভাপতি মাওঃ আবু ইউসুফ মিয়াসহ উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম এবং শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক শিক্ষিকাগন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে আজ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ১৪-১২-২০২৩ ০৫:৪৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 229 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া