দুই দিনের সফরে ফরিদগঞ্জে আসছেন বিএনএম মহাসচিব ড. মোহাম্মদ শাহজাহান
২২ জুন, ২০২৬ ১২:৫৩ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

দুই দিনের সফরে ফরিদগঞ্জে আসছেন বিএনএম মহাসচিব ড. মোহাম্মদ শাহজাহান

অনলাইন ডেস্ক
১৪-১২-২০২৩ ০৭:৫৩ অপরাহ্ন
দুই দিনের সফরে ফরিদগঞ্জে আসছেন বিএনএম মহাসচিব ড. মোহাম্মদ শাহজাহান

 বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর মহাসচিব ও মুখপাত্র, বিশ্ব শান্তির দূত, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানবাধিকার ব্যক্তিত্ব ও বরেণ্য আইনজীবি এবং  চাঁদপুর-৪( ফরিদগঞ্জ) আসনের বিএনএম প্রার্থী ড. মোহাম্মদ শাহজাহান দুই দিনের সফরে শুক্রবার (১৫ ডিসেম্বর) ফরিদগঞ্জে আসছেন। তার প্রেস সচিব বিষয়টি নিশ্চিত করেছেন। 
জানা গেছে, তিনি সড়ক পথে তার নিজ গ্রাম ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমান্দারী গ্রামে এসে বাবা মায়ের কবর জিয়ারতের মধ্যে দিয়ে দিনব্যাপি কর্মসূচী শুরু করবেন। পরে তিনি নিজ গ্রামের নেতাকর্মী, আত্মীয় স্বজনদের সাথে মতবিনিময় এবং গণসংযোগ করবেন।

দুপুরে মডেল মসজিদে জুমার নামাজ আদায় করবেন। নামাজ শেষে তিনি ফরিদগঞ্জ মডেল মানবাধিকার থানার সভাপতি প্রয়াত সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ মতিনের কবর জিয়ারত করবেন। পরে তিনি দলের জন্য নিবেদিতপ্রাণ ও বিভিন্ন গুণিজনের কবর জিয়ারত করবেন। এসময় নেতাকর্মীদের সাথেও মতবিনিময় করবেন। 
পরে বিকাল ৪টায় তিনি ফরিদগঞ্জ প্রেসক্লাবে সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করবেন। পরে ফরিদগঞ্জ বাজারের ব্যবসায়ী কমিটি এবং পরবর্তীতে সুশীল সমাজের সাথেও পৃথক ভাবে মতবিনিময় করবেন। 
পরদিন মহান বিজয় দিবসের দিনে তিনি বিভিন্ন অনুষ্ঠান মালায় যোগদান ছাড়াও বিভিন্ন ইউনিয়নে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন। 

 


অনলাইন ডেস্ক ১৪-১২-২০২৩ ০৭:৫৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 216 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া