ফরিদগঞ্জের লামচরে বার্ষিক গীতা হোমযজ্ঞ
০৭ মে, ২০২৬ ১০:৩৩ অপরাহ্ন

  

ফরিদগঞ্জের লামচরে বার্ষিক গীতা হোমযজ্ঞ

গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ
১৬-১২-২০২৩ ০৬:৫৬ অপরাহ্ন
ফরিদগঞ্জের লামচরে বার্ষিক গীতা হোমযজ্ঞ

চাঁদপুরের ফরিদগঞ্জের গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের লামচর গ্রামে ৩য় বার্ষিক মহতি ধর্মসভা ও গীতা হোমযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) দিনব্যাপী লামচর ভক্তিবেদান্ত গীতা স্কুলের উদ্যোগে শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির শ্রী শ্রী রক্ষকালী মন্দির ও শ্রী শ্রী গঙ্গা মন্দির প্রাঙ্গণে যজ্ঞ পরিচালনা করেন শাস্ত্রবিদ শ্রী সুধির গোস্বামী, শ্রী অমর কৃষ্ণ গোস্বামী, শ্রী হৃদয় চক্রবর্তী, শ্রী চয়ন চক্রবর্তী, শ্রী দ্বীপ চক্রবর্তী ও শ্রী চন্দন চক্রবর্তী।


গীতা যজ্ঞ অনুষ্ঠানের অন্যতম আয়োজক পরেশ চন্দ্র দাস জানান, বিশ্ব শান্তির লক্ষ্যে আমরা ৩ বছর ধরে এ যজ্ঞের আয়োজন করছি। এতে কয়েক হাজার সনাতন ধর্মলম্বী অংশ গ্রহণ করেন। গীতা যজ্ঞ অনুষ্ঠান দেখার পাশাপাশি  প্রসাদ গ্রহণ করেন।


গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ১৬-১২-২০২৩ ০৬:৫৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 213 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া