শিরোনামঃ
মো. আজিজুর রহমান ১৬-১২-২০২৩ ০৭:৪৩ অপরাহ্ন |
মহান বিজয় দিবস ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংসদ সদস্য প্রার্থী ডাঃ দীপু মনি'র ২৬ ডিসেম্বর নির্বাচনি প্রচারণায় চান্দ্রায় আগমন উপলক্ষে ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) বিকেলে চান্দ্রা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় চান্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী'র সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক তাফাজ্জল হোসেন খান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি আলী এরশ্বাদ মিয়াজি, সহসভাপতি লায়ন নয়ন খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল বাশার খন্দকার, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত মুকুট চৌধুরী, অর্থসম্পাদক স্বপন পাটওয়ারী, মুক্তিযুদ্ধা বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মিয়া পাটওয়ারী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাসির গাজি, ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক শেখ মোঃ আলমগীর, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মিয়া বাবু, ফাহিমুল ইসলাম শশি, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আতাউর রহমান রাজু পাটওয়ারী, ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মমিন হোসেন মহিলা আওয়ামী লীগের সভাপতি ছালেহা বেগম প্রমূখ।
এছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া