শিরোনামঃ
গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ১৬-১২-২০২৩ ০৭:৫০ অপরাহ্ন |
ফরিদগঞ্জে শ্রদ্ধা আর ভালোবাসায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে উদযাপন করা হয়েছে মহান বিজয় দিবস। শনিবার (১৬ ডিসেম্বর) সূর্যাদয়ের সাথে সাথে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে ৩১বার তোপধ্বনি, শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিবসের শুভ সূচনা করা হয়।
এসময় উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন, পৌর মেয়র, থানা প্রশাসন,ফরিদগঞ্জ প্রেসক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন রাজনৈতিক,স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।
সকাল ৮ টায় উপজেলা প্রসাশনের আয়োজনে ফরিদগঞ্জ আবিদুর রেজা মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে বিভিন্ন সরকারী ও বেসরকারী স্কুল, কলেজের শিক্ষার্থী ও থানা পুলিশের বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শরীরর্চচা প্রদর্শন ক্রীড়া সংস্থার আয়োজনে কাবাডি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
এ ছাড়া দিনব্যাপী অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য সংবর্ধনা, সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, মিলাদ মাহফিল, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচিত্র প্রদর্শন, আলোচন সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে দিবসটি উদযাপন করে নানা শ্রেণি পেশার মানুষ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌলি মন্ডলের সভাপতিত্বে এবং ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আজিজুন্নাহার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. সাইদুল ইসলাম, পুলিশ পরদির্শক (তদন্ত) প্রদীপ মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমাণ্ডার শহিদ উল্যাহ তপাদার, ডেপুটি কমাণ্ডার মো. সারোয়ার হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নাজমুন্নাহার অনি, প্রেসক্লাবের সহসভাপতি এমকে মানিক পাঠান,সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ প্রমুখ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া