হাইমচরে বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিজয় দিবস উদযাপন
২৮ মে, ২০২৬ ০১:৪১ পূর্বাহ্ন

  

হাইমচরে বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিজয় দিবস উদযাপন

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি
১৬-১২-২০২৩ ১১:০৬ অপরাহ্ন
হাইমচরে বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিজয় দিবস উদযাপন

বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় উৎসবমুখর পরিবেশে শনিবার (১৬ ডিসেম্বর) সকালে হাইমচর উপজেলার দূর্গাপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস।

ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির পাশাপাশি বিজয় স্তম্ভে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফয়সালসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান নুর হোসেন পাটোয়ারী, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী নেতৃত্বে অন্যান্য কর্মকর্তাবৃন্দ, হাইমচর থানা পুলিশের পক্ষে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন এর নেতৃত্বে অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষে প্রশাসক পূর্বিতা চাকমা, সাবেক কমান্ডার বারেক বকাউল ও ডেপুটি কমান্ডার হাফিজ আহাম্মদসহ অন্যান্য মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের পক্ষে সভাপতি হুমায়ুন কবির প্রধানীয়া, সাধারণ সম্পাদক নুর হোসেন পাটোয়ারীসহ অন্যান্য নেতৃবৃন্দ, উপজেলা বিএনপির ও সকল সহযোগী সংগঠনের পক্ষে মাজহারুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ। উপজেলা প্রেসক্লাবের পক্ষে আহ্বায়ক জিএম জহির ,সদস্য সচিব সাহেদ হোসেন দিপু, যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক হাসান আল মামুন, সহ সাংগঠনিক মাসুম বিল্লাহ, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম, সদস্য জাহাঙ্গীর আলমসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ, হাইমচর ফায়ার সার্ভিস স্টেশন লিডার মোঃ রতন শেখ এর নেতৃত্বে সদস্যবৃন্দ, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ হাইমচর জোনাল অফিসের পক্ষে এজিএম (ওএন্ডএম) মোঃ হাফিজুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, উপজেলা ছাত্রলীগের পক্ষে যুগ্ম আহবায়ক সোহাগ সহ অন্যান্য নেতৃবৃন্দ, পর্যায়ক্রমে বিভিন্ন সরকারি, বেসরকারি সংস্থা, রাজনৈতিক দল ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও পুষ্প অর্পণ করা হয়।

বিজয় দিবস উপলক্ষ্যে শহীদ মিনারে, বঙ্গবন্ধুর প্রতিকৃতিসহ বিভিন্ন স্থাপনাকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। সকালে উপজেলা সদর আলগী বাজার দূর্গাপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। দুপুরে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।


জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ১৬-১২-২০২৩ ১১:০৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 206 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া