শিরোনামঃ
রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি ১৭-১২-২০২৩ ০৬:১৮ অপরাহ্ন |
দিনের শুরুতেই আমিরাতকে বড় লক্ষ্য দিয়ে শাসিয়ে রেখেছিলো বাংলাদেশ। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল সাড়ে এগারটায় শুরু হয় ম্যাচটি। এর আগে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় আমিরাত। টাইগার ব্যাটার আশিকুর রহমান শিবলীর অনবদ্য ১২৯ রানে উপর ভর করে ফাইনালে ২৮৩ রানের লক্ষ্য ছুড়ে দেয় বাংলাদেশ।
শুরুটা অবশ্য সতর্কভাবেই করে বাংলাদেশের যুবারা। পাওয়ার প্লের প্রথম ১০ ওভারে ১ উইকেট হারিয়ে তুলেছে মাত্র ২৭ রান। এরপর ধীরে ধীরে হাত খুলতে শুরু করেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। ১০০ রানে পৌঁছান ২৩.১ ওভারে। ৪০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৯৪ রান তোলে বাংলাদেশ। শেষ ১০ ওভারে বাংলাদেশ তুলেছে ৮৮ রান, উইকেট হারিয়েছে ৬টি।
বাংলাদেশের ইনিংসটা মূলত দাঁড়িয়েছে দুটি জুটির ওপর ভিত্তি করে। আশিকুর দ্বিতীয় উইকেটে চৌধুরী মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে গড়েছেন ১২৫ রানের জুটি। ৭১ বলে ৪টি চার ও একটি ছয়ে ৬০ রান করেন রিজওয়ান। তাঁর আউটের পর আশিকুরের সঙ্গে জুটি বাঁধেন আরিফুল ইসলাম। তৃতীয় উইকেটে দুজনে যোগ করেন ৮৬ রান। আরিফুল ৪০ বলে ৬ চারে ৫০ রান করে আউট হয়েছেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া