নির্বাচন থেকে সরে দাঁড়ালেন অ্যাড. জাহিদুল ইসলাম রোমান
২১ জুন, ২০২৬ ১১:১৭ অপরাহ্ন

  

   শিরোনামঃ

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন অ্যাড. জাহিদুল ইসলাম রোমান

চাঁদপুর বুলেটিন ডেস্ক
১৭-১২-২০২৩ ০৭:০৮ অপরাহ্ন
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন অ্যাড. জাহিদুল ইসলাম রোমান

দ্বাদশ জাতীয় নিবার্চনে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

রোববার (১৭ ডিসেম্বর) বিকালে ফরিদগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এর কারণ ব্যাখা করে মনোনয়নপত্র প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা দেন।

তিনি বলেন, আমার পরিবার রাজনৈতিক আদর্শের পরিবার। আমার বাবা বিমান বাহিনীর চাকুরি ছেড়ে রাজনীতিতে যোগ দেন। তিনি সংসদ সদস্য হওয়ার পাশাপাশি চাঁদপুর জেলা আওয়ামীলীগের আমৃত্যু সভাপতি ছিলেন। তার তথা আওয়ামী পরিবারের সন্তান হিসেবে আমি কখনোই দলের তথা নৌকার বিরুদ্ধে নিবার্চন করার কথা চিন্তা করতে পারি না। তাই শেখ হাসিনার সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে আমি নিবার্চন থেকে সরে দাড়িয়েছি। একটি অংশগ্রহণমুলক সুষ্ঠু অবাধ নিবার্চন করার লক্ষ্যে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলাম। কিন্তু এতদিন নিজের সাথে অনেক যুদ্ধ করেছি। শেষ পর্যন্ত দলের প্রতি আমার অকৃত্রিম ভালবাসার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছি।

প্রেসক্লার সভাপতি মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এস তসলিম আহমেদ, সাবেক জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিপন, যুবলীগনেতা আকবর হোসেন মনির, পৌর কাউন্সিলর সাজ্জাদ হোসেন টিটু, পৌর যুবলীগের যুগ্মআহ্বায়ক এস এম সোহেল রানা, আওয়ামীলীগ নেতা নুরের রহমান পাটওয়ারী, আমিন হোসেন এমরান, অ্যাড. মাহবুব আলম, তাতীলীগ সভাপতি মিজান গাজী, উপজেলা ছাত্রলীগ সভাপতি বাকী বিল্লাহ সোহাগ প্রমুখ।

এর আগে জেলা রিটানিং কর্মকর্তার কাছে অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান মনোনয়নপত্র প্রত্যাহার পত্র জমা দেন।

 


চাঁদপুর বুলেটিন ডেস্ক ১৭-১২-২০২৩ ০৭:০৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 188 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া