শিরোনামঃ
শামসুল আলম জুয়েল ১৭-১২-২০২৩ ১০:১০ অপরাহ্ন |
ছোট সুন্দর আমজাদ আলী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদপ্রার্থী আনিসুর রহমান মামুন বিপুল ভোট পেয়ে নিরঙ্কুশ বিজয় লাভ করেছেন।
রবিবার (১৭ ডিসেম্বর) আনন্দঘন পরিবেশে উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০ টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহন।
এতে মোট ভোটার সংখ্যা ছিল ৬৯১ জন। নির্বাচনে মোট ৬ জন পদপ্রার্থী অংশগ্রহন করেন। তারা হলেন, মোঃ আনিসুর রহমান মামুন, খোকন চন্দ্র রায়, মোঃ মোরশেদ আলম, ফরিদউদ্দিন আহমেদ, মোঃ মমিনউদ্দিন আহম্মদ ও মোঃ সোহেল পাটওয়ারী। এদিকে এ ছয়জন পদপ্রার্থীর মধ্যে ৪ জন নির্বাচিত হয়েছেন। তন্মোধ্যে মোঃ আনিসুর রহমান মামুন সর্বোচ্চ ৩৬৭ ভোট , ফরিদ উদ্দিন আহমেদ ২৯৫, মোঃ মমিন উদ্দিন আহমেদ ২৬৩ এবং মোঃ সোহেল পাটওয়ারী ২৩৮ ভোট পেয়েছেন।
বিজয়ী প্রার্থী আনিসুর রহমান মামুন বলেন, ভোটাধিকার প্রয়োগ মানুষের গণতান্ত্রিক অধিকার। একটি অবাধ, সুষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বিজয় লাভ করতে পেরে আমি আনন্দিত। এলাকার মানুষ তথা অভিভাকদের ভালবাসায় সিক্ত আমি। কৃতজ্ঞতা জানাচ্ছি সকলের প্রতি। আমি সবার কাছে সহযোগিতা চাচ্ছি। আগামী দিনে যেন আমি আমার দায়িত্বে পালনে সততার পরিচয় দিতে পারি।
রাশেদা আক্তার মিলি বলেন, অনেকদিন পর এতটা আমেজ দেখতে পেলাম গ্রামে। গত দু'সপ্তাহ ধরে টান টান উত্তেজনা বিরাজ করেছে প্রার্থীদের মাঝে। নির্বাচনকে কেন্দ্র করে যে উৎসবের আমেজ তৈরি হয়েছে ছোট সুন্দর গ্রামে সেটি সত্যি দৃষ্টান্ত হয়ে থাকবে। মানুষ তার ভোটাধিকার প্রয়োগে নিজের চিন্তাশক্তিকে কাজে লাগাতে সমর্থ হয়েছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া